মূল অংশে যান
মেইলঘর

রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ:

মেইলঘর-এ প্রতিটি মেয়াদের জন্য আগে পেমেন্ট নেওয়া হয়। কখন পেমেন্ট ফেরত দেওয়া হয় এবং কীভাবে চাইবেন, তা এখানে লেখা আছে।

ফ্রি ট্রায়াল

আপনার প্ল্যানে ফ্রি ট্রায়াল থাকলে সেই সময়ে কোনো টাকা কাটা হয় না। শেষ হওয়ার আগে বাতিল করলে কিছুই দিতে হবে না।

প্রথম পেমেন্ট

সেবাটি আপনার কাজে না লাগলে প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

রিনিউয়াল

নতুন মেয়াদ শুরু হয়ে গেলে রিনিউয়ালের টাকা ফেরত দেওয়া হয় না। যেকোনো সময় বাতিল করতে পারেন; পরিশোধিত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মেইলবক্স চালু থাকবে।

ভুল ও সেবা বন্ধ থাকা

দুবার বা ভুল করে টাকা কাটা হলে, অথবা আমাদের কারণে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকলে যোগাযোগ করুন; সংশ্লিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।

কীভাবে চাইবেন

অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকিট খুলুন অথবা ট্রানজ্যাকশন আইডিসহ [email protected]এ লিখুন। পেমেন্ট প্রোভাইডারভেদে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে আগের পেমেন্ট মেথডে টাকা ফেরত যাবে।