মূল অংশে যান
মেইলঘর

ব্যবহারের শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ:

অ্যাকাউন্ট খুললে বা মেইলঘর ব্যবহার করলে এই শর্তগুলো প্রযোজ্য। সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এগুলোতে সম্মত হচ্ছেন।

সেবা

মেইলঘর ইমেইল হোস্টিং সেবা দেয়: আপনার নিজের ডোমেইনে মেইলবক্স, এলিয়াস ও ওয়েবমেইল, সাথে IMAP, POP ও SMTP দিয়ে মেইল অ্যাপে ব্যবহারের সুবিধা।

আপনার অ্যাকাউন্ট

আপনাকে সঠিক তথ্য দিতে হবে এবং পাসওয়ার্ড নিরাপদ রাখতে হবে। আপনার অ্যাকাউন্ট ও তৈরি করা মেইলবক্সের সব কার্যক্রমের দায় আপনার, এবং যে ডোমেইন যোগ করবেন তা ব্যবহারের অধিকারও আপনার থাকতে হবে।

গ্রহণযোগ্য ব্যবহার

স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত বাল্ক মেইল, ফিশিং বা ম্যালওয়্যার পাঠাতে; কাউকে হয়রানি করতে; অন্যের অধিকার লঙ্ঘন করতে; বা বাংলাদেশের অথবা প্রাপকের দেশের আইনে অবৈধ কোনো কাজে মেইলঘর ব্যবহার করবেন না।

কোনো মেইলবক্স সেবা বা অন্যদের ক্ষতি করলে আমরা মেইল পাঠানো বা মেইলবক্সটি স্থগিত করতে পারি, এবং সম্ভব হলে কারণ জানাব।

প্ল্যান, বিলিং ও নবায়ন

প্ল্যানের মূল্য প্রতি মেইলবক্স হিসেবে, মাসিক বা বাৎসরিক। টাকা ও ডলারে বিলিং-এর মূল্য ও প্ল্যানের সুবিধা আলাদা হতে পারে। প্রথম পেমেন্টের পর আপনার বিলিং কারেন্সি আর বদলানো যায় না।

টাকার সাবস্ক্রিপশন নবায়ন হয় নবায়নের ইনভয়েস পরিশোধ করলে; মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগে আমরা তা পাঠাই। ডলারের সাবস্ক্রিপশন বাতিল না করা পর্যন্ত Paddle-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়।

নবায়নের পেমেন্ট না হলে সাবস্ক্রিপশন বকেয়া হয়। ৭ দিনের অতিরিক্ত সময়ের পর এর মেয়াদ শেষ হয় এবং আমরা আপনার মেইলবক্সে মেইল পৌঁছানো বন্ধ করতে পারি।

ট্রায়াল ও অফার

নতুন গ্রাহকদের জন্য নির্দিষ্ট কিছু প্ল্যানে ফ্রি ট্রায়াল আছে। অফার কোড শুধু উল্লেখিত কারেন্সি, প্ল্যান ও সময়ের মধ্যে প্রযোজ্য এবং নগদ অর্থে বদলানো যায় না।

বাতিল করা

বিলিং থেকে যেকোনো সময় বাতিল করতে পারবেন। যে সময়ের জন্য পেমেন্ট করেছেন তার শেষ পর্যন্ত প্ল্যান চালু থাকবে। এর আগে যেকোনো IMAP অ্যাপ দিয়ে মেইল নামিয়ে রাখতে পারবেন।

সেবার প্রাপ্যতা ও দায়

মেইলঘর সবসময় চালু রাখতে ও আপনার তথ্য নিরাপদ রাখতে আমরা চেষ্টা করি, তবে সেবাটি “যেমন আছে” সেভাবেই দেওয়া হয়। আইন যতটুকু অনুমতি দেয়, দাবির আগের ১২ মাসে আপনি আমাদের যত টাকা পরিশোধ করেছেন, আমাদের দায় ততটুকুর মধ্যে সীমিত।

পরিবর্তন ও যোগাযোগ

আমরা এই শর্তাবলি হালনাগাদ করতে পারি। কোনো পরিবর্তন আপনার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেললে আগেই অ্যাকাউন্টের মালিকদের জানাব। প্রশ্ন থাকলে লিখুন [email protected] ঠিকানায়।